Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে

  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনান এখনো লাইফ সাপোর্টে রয়েছে। তার মাথায় গুলি রয়ে যাওয়ায় অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে হুজাইফা আহত হয়। গুলিটি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢুকে মস্তিষ্কে প্রবেশ করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, ভোররাত পর্যন্ত শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। তবে ঝুঁকি থাকায় মস্তিষ্কে থাকা গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়েছে এবং শিশুটি এখনো লাইফ সাপোর্টে রয়েছে।

হুজাইফার স্বজনরা জানান, সীমান্তের ওপারে চলমান সংঘর্ষের কারণে শনিবার রাত থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি ঘরের বাইরে খেলতে বের হলে হঠাৎ আবার গোলাগুলি শুরু হয়। এ সময় একটি গুলি এসে তাকে আঘাত করে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews