1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব লোক হোক: নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির দাবি

রিপোটারের নাম
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কিমশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নিয়ম কানুনের বেড়াজাল বাড়ালে সমস্যা বাড়বে উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়ম কানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি।
 
তবে সব ধরনের নিয়ম কানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
 
জেলা প্রশাসককে জেলা সেবক নাম দিয়ে মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটানিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছি।
 
ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
 
তিনি বলেন, ‘কমিশন সরকারের প্রতি নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3