1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির ১ম সভা

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত কাল ৭ঃ০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাফর। সভায় তিনি সকলকে সঙ্গে নিয়ে রিহ্যাব সদস্যদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
সভার সভাপতি রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাফর বলেন, চট্টগ্রামে অনেক ডেভেলপার প্রতিষ্ঠান রিহ্যাব সদস্যপদ গ্রহণ না করে এবং ব্যক্তি পর্যায়ে শেয়ারে বিল্ডিং তৈরি করে নিয়ম বহির্ভূূতভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। এ সকল ডেভেলপার প্রতিষ্ঠান এর কারণে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহ অপরিমেয় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরদিকে ভ্যাট, ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি ফাঁকি দেওয়ার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য, রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত ডেভেলপার প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিতসহ সকল অনিয়ম-বিচ্যুতি রোধের জন্য বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১৩(১) মতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রিহ্যাব সদস্যপদ গ্রহণ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ২১ মে, ২০১৭ তারিখ পরিপত্র জারি করেন।
সভায় আরও বক্তব্য রাখেন রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান  মোহাম্মদ সাদেক।
উপস্থিত ছিলেন, রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ ওবায়দুল হক খান, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব নূর মোহাম্মদ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews