1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই

ইসির শুনানিতে আজ আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে চূড়ান্ত পরীক্ষা

  • রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে আজ নির্বাচন কমিশনে চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের দাবিতে ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া পৃথকভাবে নির্বাচন কমিশনে আপিল দায়ের করায় এই শুনানিকে ঘিরে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশনের আপিল শুনানির কার্যতালিকা অনুযায়ী, আজ রোববার বিকাল ৪টায় ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়ার দায়ের করা আপিলসহ একই আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের করা আপিলের শুনানি গ্রহণ করা হবে। এর আগে গত ১৭ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি চট্টগ্রাম–৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে পরবর্তীতে ব্যাংকঋণ সংক্রান্ত আপত্তি তুলে তার প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করা হয়।

নির্বাচন কমিশনে দাখিল করা আপিল সূত্রে জানা গেছে, ট্রাস্ট ব্যাংকের পক্ষে প্রতিনিধি আবদুল হাকিম ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করেন। একই অভিযোগে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকও পৃথক আপিল দাখিল করেন। পাশাপাশি একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক (আপিল নং–৬২২/২৬) আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেন। আজকের শুনানিতে এসব আপিলের ওপর কমিশনের সিদ্ধান্তে আসলাম চৌধুরীর নির্বাচনী ভবিষ্যৎ নির্ধারিত হবে।

এদিকে চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নাসির উদ্দীনের মনোনয়নপত্র বাতিলের দাবিতে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন যে আপিল করেছিলেন, তা গতকাল নির্বাচন কমিশন নামঞ্জুর করেন। ফলে নাসির উদ্দীনের প্রার্থিতা বহাল থাকছে।

অন্যদিকে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফের বিরুদ্ধে দায়ের করা আপিল জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাছের প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আলী আব্বাস প্রার্থিতা ফিরে পাওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদন প্রত্যাহার করেন।

গতকালের আপিল শুনানিতে চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী আবদুল মোমেন চৌধুরী এবং চট্টগ্রাম–১২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের আপিল শুনানি নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয়নি; আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews