1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি: ‘গুলির নির্দেশ’ দিয়ে সতর্ক করলেন কমিশনার

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ‘কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে পুলিশ সদস্যদের গুলির নির্দেশ দেয়া হয়েছে। এটা আইনে আছে। আমি আইন মেনেই দায়িত্ব পালন করতে বলেছি।

এর আগে, গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। এর পাঁচদিন পর ডিএমপি কমিশনার এই নির্দেশ দিলেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এ দিনটি ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এর আগে গত ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews