1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর নির্বাচনে কোন ভাবে ইন্টারনেট বন্ধ থাকবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা সফল ভবিষ্যতের পথে নবীনদের প্রস্তুতির বার্তা পিসিআইইউতে ভোটের আগে নগদ ও বিকাশে কড়াকড়ি, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন রবিবার কালো পতাকা মিছিলসহ চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি অব্যাহত  কর্ণফুলীতে শিশুমৃত্যু,পরিচালক অসিত কুমারের দায় কোথায়? কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিরোনাম :

গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি”: জয়নুল আবদিন ফারুক

  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ। এ সংকটে দেশ ও গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি।

এ দেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, মইনুদ্দিন–ফখরুদ্দিন সরকার বিএনপিকে চিরতরে বিদায় করে কিংস পার্টি তৈরি করতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীনতার কাছে তারা পরাজিত হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া দীর্ঘ ৯ বছর সংগ্রাম চালিয়ে এরশাদের পতন ঘটিয়েছিলেন। এরপরও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের মাথা নত করতে পারেনি।

সাবেক চিফ হুইপ বলেন, ১০ হাজার কিলোমিটার দূর থেকেও তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনার শাসনামলে নানা জুলুম-নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারেন এর জন্য সবাই দোয়া করবেন।

দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র সহসভাপতি ড. আনিসুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজুল সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, বিএনপি নেতা খন্দকার আকবার হোসেন বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews