1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত

রিপোটারের নাম
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

নাগরিক নিউজ ডেস্ক:

চট্টগ্রামে প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করতে খুব শিগগিরই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। রবিবার (২৪ আগস্ট) নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুল কমপ্লেক্সে সিজেকেএস সাঁতার কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাঁতার কমিটির চেয়ারম্যান সৌরভ প্রিয় পাল-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর ইবেন, আরিফ মঈনুদ্দীন, সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর এবং সদস্য ইমরান এমি। এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস সুইমিংপুলের চীফ কোচ দ্বীন ইসলাম, মো. মহসিনসহ অন্যরা।

সভায় বক্তারা জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো নতুন প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করা এবং তাদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার উপযোগী করে তোলা। বিশেষ করে স্কুল পর্যায় থেকেই সাঁতারু তৈরি করা হবে যাতে ভবিষ্যতে তারা শুধু চট্টগ্রাম নয়, দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিনিধিত্ব করতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3