1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড সোনাদিয়া বীচ ক্যাম্পে ভিন্নধর্মী ইকো-ট্যুরিজম অভিজ্ঞতা পাহাড়ে বৈসাবির মহোৎসব, ফুল ভাসিয়ে সম্প্রীতির বার্তা
শিরোনাম :

চট্টগ্রামে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম: নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হবার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা সামসুল আলম নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার উল্টে যায়।

রেল পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান নাগরিক নিউজকে বলেন, সাগরিকা রেলগেট এলাকায় একটি ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলবিভাগ।

এরইমধ্যে ট্রেনটিতে থাকা পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রেল সংশ্লিষ্ট কারো কোনো গাফিলতি ছিল কনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নাগরিক নিউজকে বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews