1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামে পাহাড় ধস–বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ

রিপোটারের নাম
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

টানা বর্ষণে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সড়কের ৬ নম্বর ব্রিজের কাছে পাহাড় ধস হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার।

তিনি বলেন, রাস্তার পাশের একটি পাহাড়ের বড় অংশ সড়কের ফৌজদারহাটগামী লেনের উপর পড়েছে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রকল্প পরিচালক জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ডাইভার্ট করা হচ্ছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

গত সরকারের আমলে ১৮টি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কেটেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বর্তমানে বৃষ্টি হলে মাঝেমধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে এই সড়কে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3