1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ
শিরোনাম :

চট্টগ্রামে শাওন হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের জালে

  • রবিবার, ১০ মে, ২০২৬

চট্টগ্রাম নগরের বহুল আলোচিত শাওন হত্যা মামলার প্রধান ও এজাহারভুক্ত পলাতক আসামি মো. রাহাত হোসেন রিফাত (২৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রিফাত সীতাকুণ্ড থানার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শাওন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews