1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

চান্দগাঁও বিএনপিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ জাকিরকে ঘিরে ক্ষোভ

রিপোটারের নাম
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের চান্দগাঁও থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব পদে প্রার্থী তালিকা ঘিরে দলে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সংগঠনের ভেতরে ক্ষোভ, সন্দেহ ও ভাঙনের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। বিশেষ করে তালিকায় জাকির হোসেনের নাম ওঠার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন অতীতে বিএনপির সঙ্গে প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ত ছিলেন না। বরং তার রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে—ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রাতের ভোট কারচুপির সঙ্গে জড়িত নেতাদের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে অবস্থান করেছেন। এ কারণে বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন, রাজনৈতিকভাবে বিতর্কিত ও অতীতে অন্য দলের সঙ্গে যুক্ত থাকা একজন কীভাবে আহ্বায়ক কিংবা সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পেলেন?

স্থানীয় যুবদল কর্মী রিদুয়ান এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ত্যাগীরা যদি দলে সুযোগ না পায়, তাহলে সুবিধাবাদীরা দলের ক্ষতি করবে। আমরা ইতিমধ্যে শুনেছি আওয়ামী লীগের দোসর জাকির হোসেনকে কমিটিতে রাখা হচ্ছে। এই প্রহসন আমরা মেনে নেব না।”

একই সুরে ক্ষোভ প্রকাশ করেন আরেক যুবদল কর্মী জাকির। তিনি বলেন, “যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, পুলিশি নির্যাতন সহ্য করেছে, মামলার আসামি হয়ে ঘরছাড়া ছিল, তাদের বাদ দিয়ে হঠাৎ করে বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দিলে সংগঠন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়বে। এতে নেতাকর্মীদের আস্থা নষ্ট হবে এবং আন্দোলনের শক্তি ক্ষয়প্রাপ্ত হবে।”

প্রার্থী তালিকা ঘিরে এই বিরোধ এখন আর শুধুমাত্র চান্দগাঁও থানার ভেতরে সীমাবদ্ধ নেই। বিষয়টি জেলা পর্যায়ের নেতাদের কানেও পৌঁছেছে। স্থানীয় নেতাদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত যদি কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত হয়, তাহলে শুধুমাত্র চান্দগাঁও নয়, পুরো চট্টগ্রাম মহানগর বিএনপির মধ্যে অবিশ্বাস ও ক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির মতো একটি আন্দোলনমুখী দলে দীর্ঘদিনের ত্যাগীদের উপেক্ষা করে নতুন ও বিতর্কিত মুখকে অগ্রাধিকার দেওয়া হলে তা সংগঠনের জন্য আত্মঘাতী হবে। রাজনৈতিক বিশেষজ্ঞ সাফায়েত উল্লাহ মেহেদী বলেন, “দীর্ঘ আন্দোলনে যারা রাজপথে ছিলেন, তারা যদি অবমূল্যায়িত হন, তাহলে দলে ভাঙন সৃষ্টি হওয়ার ঝুঁকি বাড়ে। আবার আওয়ামী লীগপন্থী সন্দেহভাজন কাউকে গুরুত্বপূর্ণ পদে আনা হলে বিএনপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই প্রার্থী চূড়ান্ত করার আগে রাজনৈতিক ইতিহাস, অতীত ভূমিকা ও গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।”

বিএনপির ভেতরে আরেকটি মতামত হলো, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শুধু বর্তমান জনপ্রিয়তা নয়, বরং অতীত রাজনৈতিক সংগ্রাম, মামলার ইতিহাস, নেতাকর্মীদের সঙ্গে মেলবন্ধন এবং আদর্শিক অবস্থান বিবেচনায় নেওয়া উচিত। না হলে সংগঠনে এমন একটি বার্তা যাবে যে, দীর্ঘদিনের সংগ্রাম বৃথা, আর সুবিধাবাদী বা ভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই শেষ পর্যন্ত পুরস্কৃত হচ্ছে।

চান্দগাঁও থানার অনেক নেতাকর্মী এখনো আশাবাদী যে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রার্থীদের রাজনৈতিক ইতিহাস যাচাই-বাছাই করা হবে। তারা মনে করছেন, যোগ্যতা, ত্যাগ ও আন্দোলনমুখী ভূমিকার ভিত্তিতে যদি প্রার্থী নির্বাচন করা হয়, তাহলে দলীয় ঐক্য অক্ষুণ্ণ থাকবে। অন্যথায়, ভেতরের ক্ষোভ আরও প্রকট আকার ধারণ করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3