1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

ডেইরি ফার্ম করে সফল সাতকানিয়ার নারী উদ্যোক্তা শেলী বড়ুয়া

রিপোটারের নাম
  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

তাপস বড়ুয়া, চট্টগ্রাম

অদম্য পরিশ্রম আর সাহসিকতা নিয়ে গ্রামীণ সংস্কার আর প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ডেইরি ফার্ম করে সফল হয়েছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার শীলঘাটা গ্রামের শেলী বড়ুয়া।

শেলী বড়ুয়া সংসার সামলানোর পাশাপাশি স্বামী ও বাবার অনুপ্রেরণায় বাড়ির পাশেই গড়ে তোলেন গরুর খামার। ১২টি গরু নিয়ে যাত্রা শুরু হয়েছিল। তা আজ বিশাল কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রীতিরঞ্জন বড়ুয়া ও পরিবার পরিকল্পনা সহকারী নিরুপমা বড়ুয়ার প্রথম মেয়ে শেলী বড়ুয়া।

নিজের খামারে শেলী বড়ুয়া

পড়ালেখার পাঠ চুকিয়ে, প্রখ্যাত গায়ক প্যারী মোহন বড়ুয়ার ছেলে বাংলাদেশ পুলিশের এএসপি রনজিত কুমার বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়।

বিয়ের পরিবারের সমর্থনে পা রেখেছিলেন নতুন এক অধ্যায়ে। সংসার একটু গুছিয়ে নেওয়ার পর ঘরকন্নার পাশাপাশি গড়ে তোলেন গরুর খামার। উৎসাহ জোগান স্বামী রনজিত কুমার বড়ুয়া।

শেলী বড়ুয়ার স্বামী রনজিত বড়ুয়া খামারে পশুর যত্ন নিচ্ছে

মাত্র ১২টি গরু নিয়ে যাত্রা শুরুর পর শেলী বড়ুয়া তার এ স্বপ্নের সঙ্গে জড়িয়ে রেখেছেন খামার বড় করার। খামারের নামের সঙ্গে যুক্ত করেন শাশুড়ির নাম।

খামারের পরিসর যখন বাড়তে থাকে; তখন বাড়তি লোকবলের প্রয়োজন দেখা দেয়। লোকবল নিয়োগে স্থানীয় বেকার যুবকদের প্রাধান্য দেওয়া হয়। সবার পরিশ্রমে সাফল্যের পথে হাঁটতে থাকে শেলী বড়ুয়া। খামারটি গড়ে তুলন একটি আদর্শ খামারে। উৎপাদন বাড়ে, গরুর সংখ্যা বেড়ে যায় শতাধিক।

পরিবেশের সঙ্গে খাপ খাইয়েই তৈরি করা হয় অবকাঠামো। শেডগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা, গরু-বাছুরের খাবারের সুবিধা, বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিসর এবং বেলা শেষে মুক্ত পরিবেশে গোচারণের ব্যবস্থা আছে খামারে। যা গরুগুলোকে সুস্থতায় বেড়ে উঠতে সহায়তা করছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3