1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

পদ ফিরে পেলেন আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা

রিপোটারের নাম
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

এস আলম কাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পদ হারানো দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা তাদের আগের পদ ফিরে পেয়েছেন। তারা হলেন আবু সুফিয়ান, এনামুল হক এনাম এবং এস এম মামুন মিয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১ সেপ্টেম্বর তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে তাদের আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা মেনে ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গ এড়াতে তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3