1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন, সম্পাদক প্রান্ত

রিপোটারের নাম
  • বুধবার, ৭ মে, ২০২৫

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ মিডিয়া ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নির্বাচনে ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থী রবিন দাশ গুপ্ত। সাধারণ সম্পাদক পদে ৪৪টি ভোট নির্বাচিত হন একই ব্যাচের শিক্ষার্থী প্রান্ত চৌধুরী। দুটি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত সভাপতি রবিন দাশ গুপ্ত মাল্টিমিডিয়া নিউজপোর্টাল নিউজনাউ টোয়েন্টিফোরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আতাউস সামাদ রাজু ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল দাশ।

নির্বাচন চলাকালে মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান দিলরুবা আক্তার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, উপদেষ্টা সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিব-উল-ওয়াদুদ আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, প্রক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ খান মিলন এবং কর্মকর্তা নূরে আলম উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১০২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৯৩ জন ভোট প্রদান করেন। ভোটার উপস্থিতির হার ছিল ৯১.১৮ শতাংশ।

ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এধরণের নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোট প্রদানের সংস্কৃতি গড়ে উঠবে। ক্লাবের নতুন নেতৃত্ব বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ।

এসময় নবনির্বাচিত সভাপতি রবিন দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী জানান, বিভাগের শিক্ষার্থীদের সংবাদিকতা ও যোগাযোগ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। বিভাগের শিক্ষার্থীদের সাংবাদিকতা ও যোগাযোগ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে সবাই মিলে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে পথচলা নিশ্চিত করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3