1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর নির্বাচনে কোন ভাবে ইন্টারনেট বন্ধ থাকবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা সফল ভবিষ্যতের পথে নবীনদের প্রস্তুতির বার্তা পিসিআইইউতে ভোটের আগে নগদ ও বিকাশে কড়াকড়ি, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন রবিবার কালো পতাকা মিছিলসহ চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি অব্যাহত  কর্ণফুলীতে শিশুমৃত্যু,পরিচালক অসিত কুমারের দায় কোথায়? কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিরোনাম :

প্রবাসী ভোটারের নিবন্ধন ১ লাখ ছাড়াল: আগ্রহ ব্যাপক, সময় আছে ২৩ ডিসেম্বর পর্যন্ত

  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার ১৩ দিনের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৫ হাজারের ওপর।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসির এই ওয়েবসাইট থেকে জানা যায়, আজ সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৬ হাজার ১৫০ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ জন, নারী ভোটার ১৬ হাজার ৬৫ জন।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলো।

এর আগে ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এদিকে ইসি সচিব গতকাল রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের অ্যাপ এ পর্যন্ত ডাউনলোড করেছেন ২ লাখের অধিক এবং নিবন্ধন হয়েছে প্রায় ১ লাখ। যারা অ্যাপটা ডাউনলোড করেছেন, তারা যদি নিবন্ধন করেন…সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা আরও ভালো হয়।’

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা এক কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews