1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর নির্বাচনে কোন ভাবে ইন্টারনেট বন্ধ থাকবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা সফল ভবিষ্যতের পথে নবীনদের প্রস্তুতির বার্তা পিসিআইইউতে ভোটের আগে নগদ ও বিকাশে কড়াকড়ি, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন রবিবার কালো পতাকা মিছিলসহ চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি অব্যাহত  কর্ণফুলীতে শিশুমৃত্যু,পরিচালক অসিত কুমারের দায় কোথায়? কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিরোনাম :

যাত্রাবাড়ীতে ডিবি’র অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ২ বিদেশি পিস্তল

  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলেন-  মো. মিলন হোসেন (৩৯) ও  মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

শনিবার (৬ ডিসেম্ববার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযানে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্বর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কতিপয় অবৈধ অস্ত্রধারী অবস্থান করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের কোমরের পেছন থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews