1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রিপোটারের নাম
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ মিনারে ফুল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে গণ্ডামারা ইউনিয়নের যুবলীগ নেতা শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম গণ্ডামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহাদাত হোসেন গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ গণ্ডামারা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতা মিলে স্থানীয় হাদির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উস্কানিমূলক দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেনকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “শহীদ মিনারে ফুল দিয়ে ছবি-ভিডিও প্রচার এবং উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3