1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
৪১ দফা ইশতেহার ঘোষণা জামায়াতের: ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ‘গুপ্ত সংগঠনগুলোই এখনকার নতুন জালেম’— তারেক রহমান সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন সংরক্ষিত বনের কাঠ গিলছে ইটভাটা: নেপথ্যে চুনতি রেঞ্জ অফিসার আবির ও এসিএফ দেলোয়ার! ৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর নির্বাচনে কোন ভাবে ইন্টারনেট বন্ধ থাকবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :

সীতাকুণ্ডে কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতি

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের মালামাল ও যন্ত্রপাতি লুট করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৩টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজভাঙা কারখানার পক্ষ হতে মামলা করা হয়নি।

জানা গেছে, দুটি ইঞ্জিনচালিত নৌকায় ২০-২৫ জনের ডাকাতদল এসে ইয়ার্ডের সামনে সন্দ্বীপ চ্যানলে থাকা একটি বার্জে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল ও যন্ত্রপাতি লুট করে।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, সমুদ্র দূষণ রোধ করতে জাহাজ কেটে টুকরোগুলো ক্রেনের সাহায্যে প্রথমে বার্জে রাখা হয়। পরে বার্জটি ইয়ার্ডের কাছে টেনে এনে ক্রেনের সাহায্যে প্রাথমিক কাটিং জোনে আনা হয়। বার্জে ক্রেনসহ বেশ কিছু দামি যন্ত্রপাতি থাকে।

তিনি বলেন, বার্জটির পাহারায় গত রাতে ৭ জন নিরাপত্তাকর্মী ছিল। ডাকাতরা সশস্ত্র এবং সংখ্যায় বেশি ছিল। ইয়ার্ড থেকে প্রায় ৭শ’ ফুট দূরে থাকায় ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব হয়নি। ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ও মারধর করে বেশকিছু যন্ত্রপাতি ও লোহা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

জনতে চাইলে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব হাসান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ ঘটনায় মালিক পক্ষ মামলা করার কথা। ঘটনাটি যেহেতু সন্দ্বীপ চ্যানেল ঘটেছে, মামলা হওয়ার পর নৌ-পুলিশ তদন্ত করবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews