1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘গুপ্ত সংগঠনগুলোই এখনকার নতুন জালেম’— তারেক রহমান সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন সংরক্ষিত বনের কাঠ গিলছে ইটভাটা: নেপথ্যে চুনতি রেঞ্জ অফিসার আবির ও এসিএফ দেলোয়ার! ৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর নির্বাচনে কোন ভাবে ইন্টারনেট বন্ধ থাকবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা সফল ভবিষ্যতের পথে নবীনদের প্রস্তুতির বার্তা পিসিআইইউতে
শিরোনাম :

স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট না থাকলে রেজিস্ট্রেশন নয়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, আবার বলছি বাধ্যতামূলক এবং এখানে আমার দাবি হচ্ছে যে স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-এর কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি শতভাগ এক্সেস টু এডুকেশন পায় না। এতটাই অসংবেদনশীল আমার সমাজ। এ স্কুলগুলো যারা চালান তারা একটিবারও ভাবেন না যে একটা সামান্য কাজ আমার শিশুদের কতখানি সুগম করে দেয়। আমরা সেইটুকু অর্জন কেন করতে পারব না?

তিনি বলেন, তোমরা হয়তো ভাবতেই পারো উপদেষ্টা কেন টয়লেট নিয়ে এতো মেতে উঠেছেন। কিন্তু এটা যে আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ আশা করি তোমরা উপলব্ধি করবে। আমি একটা অফিসে যাচ্ছি সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা নাই। রাষ্ট্রীয় দপ্তরে সুব্যবস্থা নাই।

উপদেষ্টা বলেন, হাজার-হাজার কোটি টাকার অফিস। সেই নারীদের ইনফেকশন হয়। তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। এটা একটা সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না। এ স্ট্যান্ডার্ডগুলোর পরিবর্তনের জন্য পলিসি মেকিংয়ে যে উদ্যোগ নেওয়ার জন্য সেটুকু আমি আশা করছি কমপ্লিট করে বিদায় হবো।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews