1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

বায়েজিদ ডবলমুরিং ও পাহাড়তলীতে নতুন ওসি

রিপোটারের নাম
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় পরিদর্শক পদমর্যাদার আরও তিনজনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একইসাথে বায়েজিদ বোস্তামি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কাউন্টার টেররিজমে বদলি করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ সাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন ও বদলি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বায়েজিদ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে বদলি এবং তার স্থলে সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।এছাড়া ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ এবং পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3