1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

মাস্টারদা সৃর্য সেন’র জন্মদিনে পুস্পিত শ্রদ্ধাঞ্জলি

রিপোটারের নাম
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫

জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন’র ১৩২তম জন্মদিবসে অদ্য ২২ মার্চ ২০২৪ বেলা ৪ ঘটিকায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে মাস্টার দার আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য’র সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল। বিশেষ অতিথি ছিলেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সহ-সাংগঠনিক সুকান্ত তালুকদার, অপু চৌধুরী, সদস্য সচিব বাপ্পি দে, দপ্তর সম্পাদক জীবন মিত্র রাজ, গোপা ভট্টাচার্য্য, সজল দে, কানুরাম দে প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাস্টারদা সূর্য সেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন এবং যৌবনের পুরোটা সময় কারাগারে অতিবাহিত করেছেন। মাস্টারদার জীবনাদর্শে আমরা দেখেছি, তিনি মাতৃভূমিকে শোষণমুক্ত করার জন্য প্রতিবাদ প্রতিরোধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজকে আমরা যখন দেখি রাজনীতির নামে দেশের টাকা বিদেশে লুটপাঠ করে নিয়ে যাওয়া হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে হলে মাস্টারদা সূর্যসেনের আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা খুবই প্রয়োজন। বক্তারা পরিশেষে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস ব্যতিত এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রতারণার শামিল। তাই পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিপ্লবীদের বিভিন্ন দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3