1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে পথসভা

রিপোটারের নাম
  • বুধবার, ১১ জুন, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক :বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারনা চালানোর অংশ হিসেবে কক্সবাজার প্রেস ক্লাবের সামনে অদ্য ১১জুন ২০২৫ বুধবার সকাল১০ ঘটিকায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে এক পথসভা অনুষ্টিত হয়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নুপুর বড়ুয়া, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তারা বলেন, পাখি মানুষের উপকারী বন্ধু। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্য বৃদ্ধি করেনা, ক্ষতিকর পোকা মাকড় খেয়ে খাদ্যশস্য উৎপাদনে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে থাকেন। পাখি বিজ্ঞানীরা বলেছেন মানুষ না থাকলে পাখি থাকবে, কিন্তু পাখি না থাকলে মানুষ থাকবে না।

পাখি হত্যাকারী মানুষের জাতীয় শত্রু। পাখি হত্যাকারী দেখলে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানান বক্তারা। পাখি হত্যার জন্য প্রশাসনের নীরব ভূমিকাকে দায়ী করছেন। শখ করে খাঁচায় পশু—পাখি বন্দী করে রাখা অমানবিক। খাঁচায় বন্দী জীবনে সে না পায় খাবার, না হয় তার জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা। আমাদের দেশে খাঁচায় বন্দী পাখি বিক্রী করা বন্দ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলেন। আমাদের দেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন নিরাপত্তা আইনে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল ও এক লাখ টাকা অর্থদন্ড। একই অপরাধ পুনরাবৃত্তি হলে অপরাধীর দুই বছর জেল দুই লাখ টাকা জরিমানা উভয় দন্ডের বিধান রয়েছে। বাস্তবে এই আইন প্রয়োগ করা হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন বক্তারা। পরিশেষে, বক্তারা শ্লোগানের মাধ্যমে খাঁচায় পাখি বন্দী ও হত্যা বন্ধের দাবিতে স্থানীয় জনগণকে উজ্জীবিত করেন।

পাখি হত্যা বন্ধ কর, পাখির মতো জীবন গড়,
মুক্তি মুক্তি মুক্তি চাই,খাঁচার পাখি মুক্তি চাই।

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3