1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

কোতোয়ালীতে ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় ৯তলা ভবনের ছাদ থেকে পড়ে সুমন বড়ুয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রিকফিল্ড রোড এলাকার এখলাস রিভাইভাল নামক ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া সুমন বড়ুয়া ফটিকছড়ির জাহানপুর কোঠেরপাড় গ্রামের মৃত সুকুমল বড়ুয়ার ছেলে। তিনি নগরের আছদগঞ্জে ব্যবসায়ী ছিলেন।

এখলাস রিভাইভাল নামক ওই ভবনের একজন বাসিন্দা  বলেন, ‘আজ বন্ধের দিন হওয়ায় বাসার ম্যাট্রেস রোদ দিতে সুমন দাদা ছাদে গিয়েছিল। হঠাৎ পা পিছলে তিনি ৯তলা থেকে ভবনের নিচের খালি অংশে পড়ে যান। সাথে সাথেই তার মাথা থেতলে যায় এবং ফুসফুস ফেটে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।’

বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনা বেগম।তিনি বলেন, ‘পাথরঘাটা এলাকায় ছাদ থেকে একজনের পড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। সেখানে আমাদের একটি টিম রওয়ানা হয়েছে। আর ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3