1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোটারের নাম
  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
সংগ্রহিত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাঈম ভূঁইয়া (২২) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বারইয়ারহাট এলাকার মহিউদ্দিন স্বপনের ছেলে।

তিনি বারইয়ারহাট কলেজের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, রাতে কমলদহ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, কমলদহ এলাকায় দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আরো একজন আহত হয়েছেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3