Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছেন ট্রাম্প আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছেন ট্রাম্প – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া
শিরোনাম :
প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া

আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছেন ট্রাম্প

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৬ অক্টোবর) সকালে তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছবেন।

২০১৮, ২০১৯ ও ২০২০ সালের আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো এই সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। বহুপাক্ষিক রাজনীতির প্রতি তার অনাগ্রহ সুপরিচিত হলেও এবার মালয়েশিয়া সফরে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রতিনিধিদলের।

পাঁচ দিনের এ সফরে ট্রাম্প মালয়েশিয়া ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটাই তার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা বৈঠকে বসেন। মূল লক্ষ্য ছিল— বাণিজ্যযুদ্ধ প্রশমনের পথ খোঁজা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছে। জবাবে বেইজিং দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে।

এই বৈঠক মূলত প্রস্তুতি হিসেবে কাজ করবে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আসন্ন বৈঠকের জন্য। দুই নেতা আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে মুখোমুখি হবেন। সেখানে শুল্ক, প্রযুক্তি নিয়ন্ত্রণ ও মার্কিন সয়াবিন কেনাসহ কয়েকটি বাণিজ্যিক সমঝোতা হতে পারে বলে আশা করা হচ্ছে।

গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি প্রেসিডেন্ট শির সঙ্গে একটি ভালো বৈঠক আশা করছি। আমাদের আলোচনার অনেক বিষয় রয়েছে।

আল জাজিরা জানায়, আগামী বৃহস্পতিবার এ দুই নেতা প্রথমবারের মতো মুখোমুখি হবেন। ট্রাম্প সতর্ক করেছেন, ১ নভেম্বরের মধ্যে কোনো সমঝোতা না হলে চীনা পণ্যে মোট ১৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এতে শুল্কযুদ্ধের বিরতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাণিজ্যের পাশাপাশি দুই নেতার আলোচনায় থাকবে তাইওয়ান ইস্যু ও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক। ট্রাম্প জানিয়েছেন, তিনি হংকংয়ের প্রো-ডেমোক্রেসি দৈনিক অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের মুক্তির বিষয়টিও আলোচনায় তুলবেন। তিনি বলেন, এটা আমার তালিকায় আছে। আমি বিষয়টি তুলব… দেখা যাক কী হয়।

এবারের আসিয়ান সম্মেলনে আরও যোগ দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার ট্রাম্পের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈঠক করবেন। তিনি থাই-কাম্বোডিয়া শান্তি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাবে।

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যদি দুই দেশ সংঘাত বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখবে। মালয়েশিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আমি মালয়েশিয়ার নেতাকে বলেছিলাম— আপনি খুব ভালো কাজ করছেন। আমি মনে করি, আপনার কাছে একটি সফর পাওনা ছিল।

রোববার ট্রাম্পের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার বৈঠকও হতে পারে। লুলা চান, যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর ৪০ শতাংশ শুল্ক কমাক। তবে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews