1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

গেরুয়া পতাকা লাগানোর অভিযোগে গ্রেপ্তার ২

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় স্বাধীনতাস্তম্ভে ‘গেরুয়া পতাকা’ লাগানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সদরঘাট থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন, কোতোয়ালী থানার আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে  রাজেশ চৌধুরী এবং একই এলাকার অমল দাশের ছেলে হৃদয় দাশ।

গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, ‘গত শুক্রবার লালদীঘি ময়দানে সমাবেশের পর স্বাধীনতাস্তম্ভে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগানো হয়। যা জাতীয় পতাকা অবমাননার শামিল। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

জানা গেছে, গত ২৫ অক্টোবর সনাতন সম্প্রদায় ৮ দফা দাবি আদায়ে লালদীঘি ময়দানে সমাবেশ করে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3