1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ১৫৬, শোকাহত স্বজনদের শ্রদ্ধা

রিপোটারের নাম
  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ে ভয়াবহ আগুনের ঘটনায় এখনো চলছে উদ্ধারকাজ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অন্তত ১৫ জনকে। অগ্নিকাণ্ডের পেছনে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে নির্মাণ কোম্পানির বিরুদ্ধে।

হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো প্রিয়জনদের স্মরণে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘটনাস্থলে জড়ো হন তাদের স্বজনরা। পুড়ে যাওয়া টাওয়ারগুলোর সামনে ফুল ও হাতে লেখা নোট রেখে শ্রদ্ধা জানান হারানো মানুষগুলোকে।

আগুনের ঘটনায় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মিলছে মরদেহ। পুড়ে যাওয়া বিধ্বস্ত ভবনগুলোতে চলছে উদ্ধারকাজ ও তল্লাশি। সিঁড়ি, ছাদে আটকে থাকা বাসিন্দাদের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড়শ’। এখনো নিখোঁজ ৪০ জনের বেশি।

এরমধ্যে, বাসিন্দাদের একবারের জন্য ঘরে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার অনুমতি দেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নির্মাণ কোম্পানির একাধিক পরিচালকসহ নতুন করে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানান, দুর্নীতি তদন্তেও ১২ জনকে আলাদা করে আটক করা হয়েছে।
 
তদন্ত কর্মকর্তারা জানান, ওয়াং ফুক কোর্টের আবাসিক ভবনগুলো সংস্কারকাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের প্লাস্টিক ও জাল। ভবনগুলোর চারপাশে যে সুরক্ষা জাল ছিল তা আগুনের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়। আগুন দ্রুত এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। আটকা পড়েন চার হাজারের বেশি মানুষ।
 
অগ্নিকাণ্ডের কারণ তদন্তে স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিটি সংস্কারকাজের ত্রুটি, অনুমোদন প্রক্রিয়ার ফাঁকফোকর এবং নির্মাণসামগ্রীর মান যাচাই করবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3