1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী অর্থনীতি গড়তে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ ও নীতিগত সংস্কার পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘তথাকথিত মা’ প্রসঙ্গে মুখ খুললেন দীপা খন্দকার, জানালেন না করার কারণ

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

একসময়ের দাপুটে অভিনেত্রী ছিলেন দীপা খন্দকার। শোবিজ অঙ্গনে প্রায় দুই যুগের ক্যারিয়ার তাঁর। দুই দিন আগেই গেল অভিনেত্রীর জন্মদিন। প্রায়ই নাটক, ওটিটির পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এখন। মায়ের চরিত্রেও দেখা যাচ্ছে তাঁকে। যদিও তিনি বলেছিলেন তথাকথিত মায়ের চরিত্রে অভিনয় করবেন না, এ বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার।

 

দীপা খন্দকার। ছবি: ফেসবুক
                                                                                                  দীপা খন্দকার। 

তথাকথিত মায়ের চরিত্র প্রসঙ্গে একাধিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপা খন্দকার জানান, ‘২৮-২৯ বছর বয়সে আমি মা হয়েছি। আমি সেই সময়েই অনেক গর্বিত ছিলাম মা হওয়া নিয়ে। আমার জীবনে আমি কখনো মা হওয়া লুকাইনি, বিয়ে লুকাইনি, বাচ্চাদের লুকাইনি, বরং অনেক গর্বিত ছিলাম যে আমার বাচ্চারা আছে, সব জায়গায় বাচ্চাদের নিয়ে গিয়েছি।’
আর তথাকথিত মায়ের চরিত্র বলতে দীপা খন্দকার বুঝিয়েছেন, চরিত্রে কোনো গুরুত্ব নেই, শুধু হয়তো বাবা কী করছে? কোথায় যাচ্ছে? এ ধরনের চরিত্র হয়, সেটা করতে চান না দীপা। দীপা বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেতা। অনেক দিন ধরেই অভিনয় করছি, আমি তো অবশ্যই চাইব যে আমার চরিত্রের একটা গুরুত্ব থাকুক, শুধু শুধু পর্দায় নিজেকে দেখাতে চান না দীপা খন্দকার। মা বা খালা যাই হোক না কেন, চরিত্রের গুরুত্ব থাকতে হবে, সেটাই বড় বিষয়।

ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় নায়িকা না হওয়ার কারণও ব্যাখ্যা করলেন দীপা খন্দকার। তিনি বলেন, ‘সেই সময় আমার জন্য যেই সিনেমাগুলো এসেছিল বা বলেছে, আসলে বয়স তখন এত কম ছিল যে সাহস করতে পারিনি। তখন সিনেমার কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস দিয়ে দেয়, সেই ভয়েই সিনেমা করা হয়নি তখন।’
পরিবারে প্রথম মিডিয়ায় এসেছেন দীপা। তাই গাইড করার জন্য কাউকে পাননি অভিনেত্রী। তাঁর সামনে পথ দেখানোর কেউ ছিলেন না।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3