1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে অবশ্যই ইসরাইল বড় হুমকি’: সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল

রিপোটারের নাম
  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে বড় হুমকি? জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরাইল।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে সাবেক এই গোয়েন্দাপ্রধান বলেন, ‘আমরা দেখেছি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্ত ব্যবস্থা নিয়েছে।

সরকারি পদ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশাহ’র পরিবারে প্রভাবশালী সদস্য হওয়ায় রিয়াদে তার প্রভাব রয়েছে।
 
তিনি বলেন, ‘লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে।
 
প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, ‘ইসরাইল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে, গাজা বা পশ্চিম তীর এবং লেবাননে–যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখছে।
তিনি বলেন, ‘এই দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয়। আমার মতে, ইসরাইল এই সমস্যার সৃষ্টি করছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত।
 
ইসরাইল নিয়ে সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে রিয়াদ এখনও তেল আবিবেরর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3