1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

তালেবান সরকারকে সমর্থন, আফগানিস্তান নিয়ে পুতিনের গুরুত্বপূর্ণ মন্তব্য

রিপোটারের নাম
  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ভারত সফরেকালে আফগানিস্তান নিয়ে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর তালেবান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়েও আফগান সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর তোলো নিউজের।

দুইদিনের সফরে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে পৌঁছান পুতিন। ওইদিন দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে আফগানিস্তান নিয়েও কথা বলেন তিনি।

পুতিন বলেন, ‘তালেবানরা আফগানিস্তানের পরিস্থিতি স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করে। আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এটাই বাস্তবতা। দ্বিতীয়ত, যা লক্ষণীয় তা হল আফগান সরকার সন্ত্রাসবাদ এবং আইএসআইএল এবং তাদের মতো অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়।’
 
এদিকে বর্তমান ও ভবিষ্যতের কাবুল-মস্কো সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আফগানিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন।
 
আফগান দূতাবাসের এক বিবৃতি মতে, রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট খোরেভ বলেছেন, তার দেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারে ‘দায়িত্বশীল ও ইতিবাচক’ ভূমিকা পালন করতে চায়।
 
রাজনৈতিক বিশ্লেষক জুহুরুদ্দিন জহির বলেন, ‘দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক আদান-প্রদান চলছে এবং রাশিয়া তালেবান সরকারের স্বীকৃতির পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট পুতিন বুঝতে পেরেছেন যে, আফগানিস্তান চার বছরেরও বেশি সময় ধরে নিরাপত্তার ব্যাপারে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে।‘
 
আরেক রাজনৈতিক বিশ্লেষক ইদ্রিস মোহাম্মদী জাজাই বলেন, ‘এটি এমন কিছু যা আন্তর্জাতিক সম্প্রদায়কেও মেনে নিতে হবে। বিশ্বের বোঝা উচিত যে এইভাবে ইসলামিক আমিরাতের সাথে তাদেরও যোগাযোগ করা দরকার।’
 
রাশিয়া প্রথম দেশ যারা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। আফগানিস্তান মনে করে, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের সম্প্রসারণ উভয় দেশের জন্যই লাভজনক।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3