1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

ইউরোপে প্রবেশের পথে দুর্ঘটনা: লিবিয়া থেকে ক্রিটে অভিবাসীর আগমন বেড়েছে, প্রাণ গেল ১৮ জনের

রিপোটারের নাম
  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করার সময় গ্রীসের ক্রিট দ্বীপের দক্ষিণে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় দুজনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) গ্রীক কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নৌকাটি প্রথমে একটি তুর্কি পণ্যবাহী জাহাজ শনাক্ত করে। এরপর দুজনকে জীবিত উদ্ধার করা হয় এবং তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়।

২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে দশ লক্ষেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করলে গ্রিস অভিবাসন সংকটের মুখে পড়ে। 
 
রয়টার্স প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা মানুষদের জন্য গ্রিস ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একটি প্রধান পথ যেখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। 
 
সাম্প্রতিক মাসগুলোতে, লিবিয়া থেকে ক্রিটে আগমন আগের চেয়ে অনেক বেড়েছে বলে জানানো হয়।
 
এদিকে, কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি যে নৌকাটি কোথা থেকে এসেছে।
 
ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ এবং একটি বিমান, একটি গ্রীক কোস্টগার্ড হেলিকপ্টার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ অনুসন্ধান অভিযানে অংশ নেয়।
 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3