1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

জাকার্তার বহুতল ভবনে ভয়াবহ আগুন: নিহত অন্তত ২০, আরও হতাহতের আশঙ্কা

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ভবনের মধ্যে অনেকেই আটকা রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা। খবর রয়টার্সের।

প্রতিবেদন মতে, আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে মই ব্যবহার করে নিচে নেমে আসেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, ‘আগুন নিভে গেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় টেলিভিশন ফুটেজে উদ্ধারকর্মীদের বডি ব্যাগে করে মরদেহ বের করতে দেখা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3