1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

পিসিআইইউ জার্নালিজম ৩৩ ব্যাচের জার্সি উম্মোচন

রিপোটারের নাম
  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ফুটবল কার্নিভাল উপলক্ষে অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে বিভাগের ৩৩ তম ব্যাচ।

শনিবার (৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মাঠে মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়। জার্সির স্পন্সর প্রতিষ্ঠান ছিলেন স্প্ল্যাশ গ্রুপ।

জার্সি উন্মোচনকালে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক ও ব্যাচ কোর্ডিনেটর প্রশান্ত কুমার শীল, স্প্ল্যাশ গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব তানভীর হায়দার।

এসময় সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার শীল বলেন, ৩৩ব্যাচের জার্সি বেশ দারুণ হয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও বেশ এগিয়ে রয়েছে।

স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার তানভীর হায়দার বলেন, ” এ ধরনের আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ধন্য মনে করছি। এবং সাংবাদিকতায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

ফুটবল কার্নিভাল ও পৌষ উৎসবের আমেজের মাঝে ব্যাচ জার্সি হাতে পেয়ে নিজের নিদারুণ অভিব্যাক্তি প্রকাশ করেন ৩৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান ইমন। তিনি বলেন, ” এই জার্সি আমাদের ব্যাচের পরিচয় ও স্মৃতি হিসেবে রইবে এবং আমরা এতে উৎফুল্ল”

এসময় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাঈদ মোহাম্মদ রিমন, মাহতাব রামীম, মোঃ রায়হান, মেহেদী হাসান, সাকিব, জয়ান্ত বড়ুয়া, শাহনীল চৌধুরী, মমি ভট্টাচার্য, রুবিনা রিতু, নাদিয়া তানহা ও জান্নাতুল মাওয়া আসফি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3