1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

ছাত্রাবাস না খোলায় প্রতিবাদ

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না খোলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ২টায় ছাত্রাবাসে তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ।যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এক শিক্ষার্থী বলেন, বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়।

তা ছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত তালিকা প্রকাশ করা হোক। দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রাবাস খোলার সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি তার সঙ্গে একাত্মতা রযেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের উপাচার্য প্রকৌশলী মো. ইয়াছিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও কথা বলা সম্ভব হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3