1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

চকরিয়ায় স্ত্রীর মরদেহ রেখে পালানোর সময় স্বামী আটক

রিপোটারের নাম
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর মরদেহ রেখে পালানোর সময় নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলম এবং তার স্ত্রী রুমানা রামুর ছদরঘোনায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে স্বামী নুরুল আলমের নির্যাতনের শিকার হন রুমানা। চট্টগ্রামে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে চকরিয়া এলাকায় তার মৃত্যু হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন মিয়া জানান, “নুরুল আলম সিকদারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা রামু থানা গ্রহণ করবে।”

রুমানা আক্তার (২১), টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার কৃষক নুরুল ইসলামের মেয়ে, এক বছর আগে কক্সবাজারের কালুর দোকান এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3