1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

পটিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ২

রিপোটারের নাম
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মিনি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার কারণে মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মোঃ ভোলা (৫০) এবং সাবু (৬০)। তাদের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন। স্থানীয়রা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3