Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে কবে! আমিরুল মুকিম বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে কবে! আমিরুল মুকিম – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে কবে! আমিরুল মুকিম

  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি বিষয়টি আমার কেন জানি একদম ভাল লাগে না। হয়তো ছোট থেকে আমাদের দেশে যে রাজনীতি দেখে আসছি এটা তার বড় কারন। রাজনীতি সম্মন্ধে আমার জ্ঞান শূন্য বলতে পারেন। কিন্তু খোলা দৃষ্টিতে তার ভাল মন্দ টুকু তো বুঝি। সংবিধানে কি আছে আমার সেটাও অজানা আমি কোন দিন সংবিধান পড়িনি। তবে লোকে মূখে, বলতে পারেন এদেশের নেতাদের মূখে শুনে যতটুকু জেনেছি, রাজনীতি মানে হচ্ছে জনগনের সেবা করা। দেশের জনগন তাদের ভোটের মাধ্যমে এক জন প্রতিনীধি তৈরী করেন যার কাজ জনগনের সেবা করে যাওয়া। অথচ এদেশের রাজনীতিতে হচ্ছে ঠিক উল্টোটা। রাজনীতি থেকে সুযোগ সুবিধার থেকে আমরা সাধারন জনগন দূর্ভোগই বেশি পেয়ে থাকি।আর আমাদের দেশে সবচেয়ে যে বিষয়টা খারাপ তা হল প্রতিহিংসার রাজনীতি।

যারা রাজনীতির প্রতিহিংসার শিকার হননি তারা বুঝবেন না এই প্রতিহিংসা কত দূরে যেতে পারে। তবে আশে পাশে চোঁখ রাখলে ঠিকই বুঝতে পারবেন প্রতিহিংসার রাজনীতি কাকে বলে।আজও পর্যন্ত প্রতিহিংসার রাজনীতিতে পড়ে জীবন যাচ্ছে অহরহ মানুষের।নিজের জন্য সব সময় দোয়া করবেন যেন প্রতিহিংসার রাজনীতিতে আপনাকে পড়তে না হয়।

বর্তমান সরকারের লোকজনও প্রতিহিংসার রাজনীতি থেকে বাইরে নয়। বর্তমান সময়ে সাধারন জনগনের নামে গায়েবী মামলা তার বড় উদাহরন। এই মামলা থেকে মৃত ব্যক্তিও নিস্তার পাচ্ছেন না। আবার যারা প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে তাদের নামেও মামলা হচ্ছে। এই সব মামলায় লাভ হয় পুলিশের। যাদের নামে মামলা হয় তাদের কে ছাড়াতে তার পরিবার হাজার হাজার টাকা খরচ করে। আমি দেখেছি আমাদের গ্রামের অনেক নিরীহ মানুষের নামে বিনা কারনে মামলা হয়েছে যার কারন প্রতিহিংসার রাজনীতি।

জানিনা এদেশে প্রতিহিংসার রাজনীতি কোন দল আগে শুরু করেছিল। যেই শুরু করুক না কেন সব রাজনীতি দল গুলোকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি যখন প্রতিহিংসার রাজনীতে পড়ে প্রান হারান বা জেলে যান তখন সেই পরিবারটির কি অবস্থা হয় তা কি রাজনীতির বড় নেতারা কখনও ভেবে দেখেন? বড় বড় নেতাদের ছত্র ছায়াই গ্রাম্য পর্যায়ের চুনোপুটি নেতারা প্রতিহিংসার রাজনীতি করতে সাহস পায়।

ক্ষমতা চিরদিন কারও থাকে না। ক্ষমতায় থাকা কালিন এই কথা ক্ষমতাসীন দল একদম ভুলে যান। দেশের জনগনের জন্য সত্যি যদি কাজ করতে চান তবে সব দলকেই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগনের জন্য কাজ করে যেতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিটি দলই এমন কাজ করুন যেন ক্ষমতা না থাকলেও আপনাকে প্রতিহিংসার রাজনীতির কবলে না পড়তে হয়।

রাজনীতি যদি সত্যি জনগনের কল্যানের জন্য হয় তবে প্রতিহিংসার রাজনীতি কোন দলের কাছেই কাম্য নয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews