1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

অবশেষে পদত্যাগ করলেন আপন নয় বোনের সম্পত্তি আত্মসাৎকারী, দুর্নীতিবাজ বেরোবি’র রেজিস্ট্রার আলমগীর চৌধুরী

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নাগরিক নিউজ ডেস্ক :বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

সোমবার (১৪ অক্টোবর) বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বরাবর চাকরি অব্যাহতির আবেদন করেন তিনি।

আবেদনে উল্লেখ করেন, আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রেজিস্ট্রার পদের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করছি। চাকরিকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কাছে যে সহযোগিতা পেয়েছি তার জন্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলামকে।

এর আগে, বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর কাছে রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে কর্মকর্তারা তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছিলেন।

জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি তৃতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার প্রকৌশলী মুহাম্মদ আলমগীর চৌধুরী একের পর এক অবৈধভাবে নানা সুবিধা নিয়েই চলছিলেন বলে অভিযোগ  তাছাড়াও আপন নয় বোনের সম্পত্তি আত্মসাথের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যা আদালতে বিচারাধীন।  বর্তমানে তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3