1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

‘খুব শিগগিরই’ দেশে ফিরছেন তারেক, গুঞ্জন নাকচ আমীর খসরুর

রিপোটারের নাম
  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন। তার দেশে না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই। যারা না আসার কথা ছড়াচ্ছে, তারা ছড়াবেই। তার নেতৃত্বেই দল নির্বাচনে অংশ নেবে।

নির্বাচনী জোট ও আসন বণ্টন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে তিনি আরও বলেন, সংলাপ-আলোচনা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আলোচনা চলবে, সংলাপ চলবে। নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। পুরো জাতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বেগম জিয়া সেই প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচন হোক।

তিনি আরও বলেন, নির্বাচন না হওয়ায় এখন সবাই নানা সিদ্ধান্তহীনতায় রয়েছে।

বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, তার বিদেশযাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। চিকিৎসকরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3